মূল বিষয়বস্তুতে যান
← মুয়াত্তা ইমাম মালিক

অধ্যায় ৬১

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র নামসমূহ

মুয়াত্তা ইমাম মালিক · হাদিস ১৮৩২-১৮৩২

  1. MI ১৮৩২

    حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللهُ بِيَ الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ.

    মুহাম্মাদ ইবনু যুবাইর ইবনু মুত্ইম (রহঃ)

    নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার পাঁচটি নাম রয়েছে। আমি মুহাম্মাদ [১] আর আমি আহমাদ, [২] আমি মাহী-- আমার দ্বারা আল্লাহ্ কুফরকে বিলুপ্ত করবেন, আর আমি হাশির-- লোকের পুনরুত্থান অনুষ্ঠিত হবে আমার কদমের উপর [৩] আর আমি আকিব। [৪] (বুখারী ৩৫৩২, ইমাম মুসলিম মুত্তাসিল সনদে বর্ণনা করেন ২৩৫৪, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)